আপনি কি নিজে নিজেই বাংলাদেশ থেকে স্পেনের ভিসা করতে চান? তাহলে এই লেখা আপনার জন্য। স্পেনে নিজে নিজে ট্যুরিস্ট ভিসা (Schengen Visa) আবেদন করা বাংলাদেশ থেকে ওসম্ভব কিছু নয়। আপনি যদি সঠিক ডকুমেন্ট ও ফান্ড দেখাতে পারেন তাহলে কোন এজেন্সি ছাড়াও আবেদন করতে পারবেন।
বাংলাদেশ থেকে স্পেনের ভিসা আবেদন সাধারণত bd.blsspainvisa.com� এর মাধ্যমে জমা হয়।
স্পেন ট্যুরিস্ট ভিসা (Short Stay Schengen Visa) কত দিনের জন্য হয়?
এটি সাধারণত ৯০ দিনের পর্যন্ত ভ্রমণের জন্য দেওয়া হয়।
ভিসার উদ্দেশ্য হতে পারে:
Tourism - ট্যুরিজম
Family Visit - পারিবারিক ভিসা
Business Meeting - ব্যবসায়ীক মিটিং
Short Training / Event - কোন প্রশিক্ষণ বা কালচারাল প্রোগ্রাম।
Step-by-Step Application Process- আবেদন প্রক্রিয়া
১) প্রথমেই আপনার পাসপোর্ট প্রস্তুত করুন।
পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে
অন্তত ২টি খালি পৃষ্ঠা থাকতে হবে
২) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বি এল এস ইন্টারন্যাশনাল থেকে। এই কোম্পানি মুলত স্পেনের অফিসিয়াল পার্টনার বাংলাদেশের জন্য। অফিশিয়াল সাইট ভিজিট করুন:
bd.blsspainvisa.com�
এরপর Account খুলবেন
Visa Category নির্বাচন করবেন
Appointment Date বুকড করবেন
৩) প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করুন। ডকুমেন্টস গুলো ৩ভাবে ভাগ করুন আপনার জন্য সুবিধা হবে।
ব্যক্তিগত ডকুমেন্টস গুলো দেখুন
Passport - পাসপোর্ট
NID Copy - জাতীয় পরিচয় পত্র।
Passport size photo (Schengen size) - পাসপোর্ট সাইজের ছবি- সেনজেন (Schengen) ভিসার জন্য ছবির স্ট্যান্ডার্ড মাপ হলো ৩৫ \ ৪৫ মিলিমিটার। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই হালকা ধুসর বা সাদা হতে হবে এবং এপ্লিকেশন জমা দেয়ার ৬ মাসের মধ্যের হতে হবে।
Visa Application Form - ভিসা আবেদন ফরম
Cover Letter - কভার লেটারে কি লিখবেন? কভার লেটারে অবশ্যই উল্লেখ করতে হবে কেন স্পেন যাচ্ছেন। কোথায় থাকবেন, কতো দিন থাকবেন, নিজের খরচ কিভাবে বহন করবেন বা করবেন কিনা ইত্যাদি।
ভ্রমণ ডকুমেন্ট হিসাবে কি কি লাগবে?
Flight Reservation - বিমান টিকিট
Hotel Booking - যে হোটেল এ উঠবেন তার অগ্রীম বুকিং ডকুমেন্টস দেখাতে হবে।
Travel Itinerary - ভ্রমণ বিবরণ দেখাতে হবে।
Travel Insurance - ভ্রমন ইন্সুইরেন্স (কমপক্ষে €30,000 ইউরো)। ভ্রমণ ইন্সুইরেন্স কোথায় থেকে করাবেন তাইতো? বাংলাদেশ এর অনেক কোম্পানি ই সেনজেন ভিসার জন্য ইন্সুইরেন্স দিয়ে থাকে যা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। সেনা ইন্সুইরেন্স বা গ্রিন ডেল্টা ইন্সুইরেন্স সহ অনেক কোম্পানি আছে
আর্থিক ডকুমেন্টস এর মধ্যে কি প্রয়োজন?
কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে (Bank Statement
Bank Solvency Certificate)। ব্যাংকে নিয়মিত লেনদেন থাকতে হবে। শর্ট ট্যুরের ক্ষেত্রে ৮-১০ লাখ টাকা বা লং ট্যুর এর ক্ষেত্রে ১৫-২০ লাখ দেখানোর প্রয়োজন হতে পারে। তবে নিয়ম নীতি পরিবর্তন হতে পারে।
ইনকাম এর প্রমান দেখাতে হবে সেক্ষেত্রে ব্যবসা করলে ট্রেডলাইসেন্স এবং চাকরি করলে জব লেটার দেখাতে হবে সাথে আয়কর রিটার্ন সার্টিফিকেট (TIN Certificate) দেখাতে হবে।
ভিসা ফি কতো?
সাধারণত ৯০ ইউরো হতে পারে সাথে বি এল এস ইন্টারন্যাশনাল এর সার্ভিস চার্জ যোগ হতে পারে।